প্রবাস

ডাকাতের গুলিতে আফ্রিকান প্রবাসী নিহত

নিজস্ব প্রতিনিধি, ফেনী : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে ফেনীর এক প্রবাসী যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় দেশটির লেনেসিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির তামিম (২৯) দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিদ্দারহাট তাজমোহন পাটোয়ারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান।

নিহতের স্বজন ও দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসান জানান, তামিম আমার দোকানে কাজ করত। শুক্রবার দোকান বন্ধের আগ মুহূর্তে ডাকাতদল দোকানের সামনে থেকে তামিমের উপর গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে সে দোকানের ভেতরেই মারা যায়। তামিমের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন সোহেল জানান : তামিম আমাদের বাড়ির ছেলে। তারা এখন নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাট ইউনিয়নে নানার বাড়ির পাশে বাড়ি করে থাকেন। গতকাল রাতে তার মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, স্থানীয়দের মারফতে তামিমের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি। তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা