ফাইল ছবি
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: নতুন করে নির্বাচনের দাবিতে ২ দিনের কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হচ্ছে

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ‘একদফা’ দাবি আদায়ের লক্ষ্যে ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না

এ সময় দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) ও শনিবার (২৭ জানুয়ারি) সারা দেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা