ছবি: সংগৃহীত
রাজনীতি

টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। তাদের প্রত্যেকটা কথা একপেশে। তারা বিএনপির ওকালতি করে, সব সময় বিএনপির পক্ষে কাজ করে।

তিনি বলেন, গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা দেশবাসী দেখেছে।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে

কাদের আরও বলেন, রেজিষ্ট্রেশন ছাড়া একটা প্রতিষ্ঠানের সড়ক দুর্ঘটনার ফলাফল কিছু মিডিয়া ফলাও করে প্রচার করে। টিআইবিও এরকম। তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এ নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল। আমরা একটা রণ কৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে, এমন না। সব রাজনৈতিক দলের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে।

দলের ভেতরের দ্বন্দ্ব মোকাবিলা করে বারবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।যেখানে যতই সমস্যা থাকুক, আওয়ামী লীগের সবার শেখ হাসিনা এক।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী, চলমান সরকার নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারের গেজেট হয়ে গেলে চলমান সরকার বাতিল হয়ে যায়।

বিরোধী দল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের ফ্লোরে দেখতে পারবেন বিরোধী দল কে হবে। বিএনপি হরতাল-অবরোধ রাজনীতির মরচে ধরা হাতিয়ার।

মূল্যস্ফিতি নিয়ে কাদের বলেন, ২০২৪ সাল পুরোটা অর্থনৈতিক স্লো ডাউন যাবে বিশ্ব পরিস্থিতির কারণে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা