ছবি: সংগৃহীত
রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বিস্ফোরণ, নিহত ১

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা বিস্ফোরণে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আরও পড়ুন: ২ দিনের গণসংযোগ শুরু আজ

সোমবার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার ফাসিয়াতলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের বিজয় মিছিলে প্রতিপক্ষের হাতবোমা হামলা হয়।

এতে এমারত সরদার (৪২) নামের এক মুদি দোকানি নিহত হয়েছেন। তিনি কালিনগর গ্রামের ফজল (ফজা) সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে ঢাকা

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সাথে ঈগল প্রতীক নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর আলীনগর এলাকার সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাওয়ার পথে পরাজিত নৌকার সমর্থকরা হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে এমারত সরদারসহ কমপক্ষে ১০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় এমারত সরদারকে চিকিৎসার জন্য হাতপাতালে নেয়ার সময় পথিমধ্যেই তিনি মারা যান। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা