ছবি : সংগৃহিত
রাজনীতি

বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না

নিজস্ব প্রতিবেদক: সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজে। তাই তারাও চুপ থেকেছে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে কোনো সহিংসতা চাই না

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নেবে না।

আরও পড়ুন: ২৬ ডিসেম্বর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন ড. এ কে আব্দুল মোমেন। ওই সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও ৪ জন প্রার্থী রয়েছেন।

তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

আরও পড়ুন: বিএনপি রাজনীতিতে বিষফোড়া

প্রসঙ্গত, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা