ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ৩ টি সংসদীয় আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে প্রতিদ্বন্দি প্রার্থী হিসেবে থাকলেন ১৩ জন।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে ভারতের রাষ্ট্রীয় শোক

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসে প্রার্থীগণ মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২ জন। তারা হলেন- মো. মাহবুবুর রহমান ডালিম (জাকের পার্টি) ও মো. ইমরান হোসেন চৌধুরী (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি)।

আরও পড়ুন: বিএনপির হরতাল পেছাল

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র প্রত্যহার করেছেন ২ জন। তারা হলেন- মো. নূর আলম সিদ্দিক (জাকের পার্টি), মো. মোজাফ্ফর হোসেন (তৃণমূল বিএনপি)।

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মো. সালা উদ্দীন (এনপিপি) ও মো. ইমদাদুল হক (বাংলাদেশ আওয়ামী লীগ)।

ইমদাদুল হক ১৯৯৬ সালে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হলেও পরবর্তীতে ওই আসনটি ২ বার জাতীয় পার্টি এবং একবার ওয়ার্কাস পার্টিকে ছেড়ে দেওয়ায় দীর্ঘদিন যাবত ওই আসনে আওয়ামী লীগের কোনো এমপি নেই।

আরও পড়ুন: জাপাকে ২৬ আসন ছাড়ল আ. লীগ

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইকালে শতকরা একভাগ ভোটারের সম্মতি স্বাক্ষর না থাকায় ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

পরে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৩ টি আসনে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দি হিসেবে টিকে থাকলেন। তাদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা