ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রার্থীতা ফিরে পেলেন রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী

রংপুর ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনে (মিঠাপুকুর) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার।

আরও পড়ুন: গণতন্ত্রী পার্টির সব মনোনয়ন বাতিল

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

শুনানি শেষে জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: জাপা নির্বাচন থেকে সরে যেতে পারে

প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলায় জাকির হোসেন সরকারের কর্মী-সমর্থকরা।

মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন সরকার বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাল্লাহ ৭ জানুয়ারি বিজয় নিশ্চিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা