ছবি: সংগৃহীত
রাজনীতি

নৌকা প্রার্থীকে জয়লাভ করানোর আহ্বান

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে বিভিন্ন কারণে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে।

আরও পড়ুন: ১০ম দফার অবরোধ শুরু

এ সময় অতীত ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে রামপাল উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু।

আরও পড়ুন: নতুন সংসদে শ্রম আইন সংশোধন হবে

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, আওয়ামী লীগের নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম, মো. গোলাম ইয়াছিন রাজু, সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশে যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার করেছে, তা পূর্বের কোনো সরকার করে নাই। দেশের জনগণকে ভালো রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছে। বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্রকালীন ভাতাসহ যত সুযোগ-সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে, তা সারা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন: প্রকৃত সাংবাদিকরাই কার্ড পাবেন

আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যত উন্নয়ন হয়েছে, তার সব কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। দেশের দ্বিতীয় সমুন্দ্রবন্দর মোংলা-যা বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে বন্দরকে আবার চালু করেছে।

রামপাল-মোংলায় যানবাহন চলার উপযোগী একটি রাস্তা ছিল না। একটি ইট রাস্তায় বসাইনি বিএনপি-জামায়াত জোট সরকার। ভবনগুলো ছিল সব জরাজীর্ণ। আওয়ামী লীগ সরকার সুউচ্চ ভবন দিয়েছে, ভালো মসজিদ দিয়েছে, মন্দির দিয়েছে।

শেখ হাসিনা সরকার এমন কোনো কাজ করেনি, যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। বিএনপি-জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত আছে।

আরও পড়ুন: সয়াবিন কিনবে সরকার

আমাদের এ অঞ্চলের মানুষের এখন নৈতিক দায়িত্ব, আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে টানা পঞ্চম বারের মতো ক্ষমতায় আনা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি বিচার-বিবেচনা করে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মত বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা