সংগৃহীত
রাজনীতি

নির্বাচনবিরোধী দলগুলো ঐক্যবদ্ধ্য

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে এগোচ্ছে। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা এই বিশৃঙ্খলা করতে চায়। এখন বিএনপি জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আ’লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ।

ওবায়দুল কাদের জানান, মানবাধিকারের নামে আজ নির্বাচনবিরোধী সবগুলো দল ঐক্য। বিএনপি জনসম্পৃক্ততার অভাবে যেই আন্দোলনে ব্যর্থ হয়েছে, অগ্নিসন্ত্রাস, নাশকতা দিয়ে সে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। সারা দেশে মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে।

আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন

নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সেতুমন্ত্রী জানায়, নির্বাচন কমিশনের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যাপারে ভূমিকা থাকবে। সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে। সরকার শুধু একটি রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের কাজ হচ্ছে সুন্দর, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। আমরা সেটাই করে যাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, এখানে আমাদের গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। মিলিটারি ডেকটেটররা অনেক সময় নিজেদের গণতান্ত্রিক দাবি করে। পৃথিবীতে আজ বিশুদ্ধ গণতন্ত্র বিরল।

আরও পড়ুন: সৌদি দেশের গুরুত্বপূর্ণ অংশীদার

তিনি সবশেষে বলেন, আমরা এখনো শত বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতার মুখেও গণতন্ত্রের পতাকা ধরে রেখেছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে ধারা শুরু করেছেন, ’৭৫ এরপর সেই ধারা নষ্ট হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা