ছবি: সংগৃহীত
রাজনীতি

বাগেরহাটে ৬ জনের মনোনয়ন বাতিল          

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাগেরহাটের ৪ টি আসনে ৩০ জনের মধ্যে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

তাদের মধ্যে ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৩ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ঋণ খেলাপির দায়ে দলীয় ৩ জনের এবং সমর্থনকারীদের স্বাক্ষরের মিল না থাকায় ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়।

সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন: মনোনয়ন যাচাইয়ের শেষ দিন আজ

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, বাগেরহাটের ৪ টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তাদের মধ্যে যাছাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনের শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট-৪ আসনের মো. জামিল হোসেন ও বাগেরহাট-২ আসনে এস এম আজমল হোসেনের সমর্থকারীদের স্বাক্ষরের মিল না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন: ফের অবরোধের ডাক, রোববার মানববন্ধন

এ নিয়ে বাগেরহাটের ৪ টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, বাগেরহাটের ৪ টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিভিন্ন দলের ২৬ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা