ছবি: সংগৃহীত
রাজনীতি

ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন জমা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিলেন পলক

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

এ সময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দিবে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্গন হবে বলে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে নৌকা প্রার্থীর ব্যাপক শোডাউন

প্রসঙ্গত, জেলাটির মোট ৬ টি আসনের মধ্যে নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনে মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৬ মোহাম্মদ আলী মনোনয়ন পেয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা