রাজনীতি

সুন্দরগঞ্জে নৌকা প্রার্থীর ব্যাপক শোডাউন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ২ হাজার মোটরসাইকেল নিয়ে ব্যাপক শোডাউন করেছেন মিসেস আফরুজা বারী।

আরও পড়ুন: প্রেমিকার গর্ভপাত করিয়ে নবজাতক হত্যা

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর নেতৃত্বে সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেবী চৌধুরানী ডিগ্রী কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে সড়ক পথে দেবী চৌধুরানি ডিগ্রী কলেজ মাঠে আসেন তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর ও উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন মিসেস আফরুজা বারী।

আরও পড়ুন: ধান কুড়াচ্ছি, পিঠা বানামু

পরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফারাজিপাডা গ্রামে সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফা আহমেদের কবর যিয়ারত করেন তিনি। শেষে সর্বানন্দ ইউনিয়নের নিজ বাড়িতে ছোট ভাই ও সাবেক সংসদ সদস্য মরহুম মঞ্জুরুল ইসলাম লিটনের কবর যিয়ারত করে শোভাযাত্রা শেষ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মিসেস বারী স্বামী আলহাজ্ব মো. আব্দুল্লাহেল বারী, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, সাংগঠনিক হাফিজা বেগম কাকলী, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রামাণিক বকুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাছুদ প্রামাণিক, সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী সরকার, মহিলা যুবলীগের সভাপতি আল্পনা গোষ্মামী, ছাত্রলীগ নেতা রতন মিয়া, আরিফুল ইসলাম প্রমূখ।

এতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা