ফাইল ছবি
রাজনীতি

১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করবো

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সব আসনে মনোনয়ন দেয়া হয়েছে। পরে জোটের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমরা ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করবো। অন্যান্যদের সাথে সমন্বয় করতে হলে, তাও করা হবে।

আরও পড়ুন: বায়ুদূষণ নিয়ে হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালেও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছিলাম। তখনো প্রায় ৩০০ আসনে নমিনেশন দেয়া হয়। পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়। গতবারও প্রায় সব আসনে নমিনেশন দিয়ে পরে জোটের সাথে সমন্বয় করা হয়েছিল। এখন ২৯৮ সিটে নমিনেশন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা প্রথমেই বলেছি, জোটবদ্ধ নির্বাচন করবো। আমাদের দলের পক্ষ থেকে সেটি ঘোষণা দেয়া হয়েছিল। নমিনেশন দিলেও জোটের সাথে সমন্বয় করা হবে।

আরও পড়ুন: দলের প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী

তবে কোন জায়গায় কীভাবে করা হবে- সেটি যেহেতু ঠিক করা হয়নি, সেজন্য সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে জোটের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ টি আসন ফাঁকা রেখে ২৯৮ টি আসনে গতকাল দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফাঁকা রাখা ২ আসন হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।

এদিকে ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত

মেননের আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দেওয়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কি না- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই নয়। প্রায় সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। জোটের নেতারা কোথায় নির্বাচন করবে, তাদের সাথে আমাদের সমঝোতা ও সমন্বয় হবে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের ৭১-৭২ জন বাদ পড়েছে। প্রতি নির্বাচনেই কিছু প্রার্থী বাদ পড়ে। এবার আগে থেকেই বলা হয়েছিল, যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে বা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে, তাদের মনোনয়ন দেওয়া হবে না। সে কারণে এবার অনেক প্রার্থী বাদ পড়েছে, বাদ পড়া স্বাভাবিক।

সেখানে কে মন্ত্রী বা বড় নেতা, এটি বিষয় না। জনপ্রিয়তা যার নেই, তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

আরও পড়ুন: জাপার প্রার্থী ঘোষণা বিকেলে

তিনি আরও বলেন, মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা। ২ বছরের বেশি সময় ধরে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নানাভাবে তদন্ত করাচ্ছিলেন। সেই রিপোর্টগুলো সংগ্রহ করে জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তার নিরিখে বিবেচনা করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বহু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। বহু বিএনপি নেতা তৃণমূল বিএনপির নেতৃত্বে বা অন্যান্যভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ হবে বলে আশা করছি। কোন দল অংশগ্রহণ করলো- তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, জনগণের অংশগ্রহণ আছে কি না।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

মন্ত্রী বলেন, ২০১৪ সালে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তাদের জরিমানা দিতে হয়েছে। এবার সেই কথা মনে করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, সেটি আমাদের দলের জন্য বলেননি।

কেউ যদি প্রার্থী হতে চান নানাভাবে, কোনো ছোট দল থেকে এমনকি স্বতন্ত্র প্রার্থী যদি হতে চান, সেটি নিরুৎসাহিত না করার কথা বলেছেন। তার মানে এই নয় যে, আমাদের দলকে বলেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা