ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীর ৬ আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা 

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলার ৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: রাজাপুরে ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ

রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারা দেশের ৩০০ আসনের সাথে নোয়াখালীর ৬ টি আসনের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী,
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।

আরও পড়ুন: নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি

প্রসঙ্গত, নোয়াখালীর ৬ টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫ টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা