ছবি: সংগৃহীত
রাজনীতি

৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৭২ টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ রংপুরের ৩৩ টি ও রাজশাহীতে ৩৯ টিসহ মোট ৭২ টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। এক সাথে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।

তিনি আরও বলেন, আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে। আজ আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই।

আরও পড়ুন: চালের দাম বৃদ্ধির সুযোগ নেই

বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন। এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে।

কার সাথে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় আছে। তালিকাও আসতে পারে।

আরও পড়ুন: এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

এর আগে আজ সকালে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার, আমরা সেগুলো করেছি।

নির্বাচন চলাকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না।

নির্বাচন কমিশন চাইলে সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা