সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয়

বুধবার (২১ নভেম্বর) বিকালে ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসআই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

আরও পড়ুন : নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাপার

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৬২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় মোট ৭৩ জন আসামি ছিলেন। অন্যরা খালাস পাওয়ার বিষয়টি জানান আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা