ছবি-সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আরও পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ার‌ম্যান হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতা হাবিবুর রহমান হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকাকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রশিবির নেতা গ্রেফতার

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এর ব্যাখ্যা চেয়ে বিএনপি নেতা হাবিবকে তলব করেছিল হাইকোর্ট। গত ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছিল। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। কিন্তু বিএনপির এই নেতা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা