ছবি: সংগৃহীত
রাজনীতি

আমরা পরিবেশ অশান্ত হতে দেব না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি। তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না।

আরও পড়ুন: নির্বাচনের অনুকূল পরিবেশ নেই

বৃহস্পতিবার (২৬ অক্টোব) বনানীর সেতু ভবনে কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকব না।

আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? শান্তির সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না। তখন পাল্টা হামলা অবশ্যই হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে ডক্টর অব ল’জ প্রদান তাৎপর্যপূর্ণ

তিনি আরও বলেন আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাবো না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবোও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা উস্কানি দেব কেন? আমাদের তার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারবো। আজকের এ উন্নয়ন বিরোধীরা স্বপ্নেও কখনো দেখেনি, এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে।

আরও পড়ুন: ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ

তিনি বলেন, আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে, আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা