রাজনীতি

২৮ অক্টোবর একটি টার্নিং পয়েন্ট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম খান বলেছেন, ২৮ নভেম্বর একটি টার্নিং পয়েন্ট। সেদিন প্রমাণ হবে আওয়ামী লীগ শক্তিশালী নাকি বিএনপি শক্তিশালী, অথবা জামায়াতের অবস্থান কি।

আরও পড়ুন : মোংলায় ভ্যান চালককে হত্যা

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার শেখ রাসেল পৌর শিশু পার্কে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "বিএনপি ২৮ তারিখের সমাবেশে অশান্তি সৃষ্টি করতে পারে। তাই আওয়ামী লীগকে সমাবেশ সফল করতে হবে।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না এটা বিষয় না, বড় বিষয় জনগণের অংশগ্রহণ। কেউ না আসলে আগামী নির্বাচন বসে থাকবে না। নেতার নির্দেশে নির্বাচন পর্যন্ত মাঠ আমাদের দখলে থাকবে, মাঠ আমরা ছেড়ে দেবো না। বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে যতক্ষণ বিতাড়িত না করবো, বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না।

তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচনকালীন সরকারের অধীনে। দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। এটা সাংবিধানের কথা। শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন। আজকে তারা বিদেশিদের সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার মহা পরিকল্পনা করছে।

আরও পড়ুন : দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রিয় কমিটির সদস্য এড.সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা