ছবি: সংগৃহীত
রাজনীতি

গণতন্ত্র ধ্বংস করার লড়াই করছে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে।

আরও পড়ুন: বিএনপি জনসমর্থন হারিয়েছে

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আজকের বর্ধিত সভার গুরুত্ব ও তাৎপর্য অনেক। আন্দোলন-সংগ্রাম করে এ পার্টি একাধারে ১৫ বছর ক্ষমতায়। খালেদা জিয়া এক সময় বলেছিলেন, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ৩ মার্কিন চিকিৎসক

এখন আমরা ক্ষমতায় আছি। সংগ্রাম-আন্দোলন করে আমরা এতো দূর এসেছি। বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, তারা আমাদের ক্ষমতার ভয় দেখান। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা লড়াই-সংগ্রাম করে এতো দূর এসেছি।

আরও পড়ুন: রামপালে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু

অতীতে তারা গণতন্ত্র ধ্বংস করেছে। প্রহসনের নির্বাচনের নামে ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছে। যারা গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, সেই দলের লজ্জা হওয়া উচিত।

তিনি বলেন, গত এক বছর ধরে শান্তিসমাবেশ করে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অশান্তি চাইলে এতোগুলো সমাবেশ কী করতে পারতো? ক্ষমতাসীন দল হয়েও দলের কর্মীরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে।

আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করলে বিএনপি দাঁড়াতে পারতো না। তারা আবারও ভুল পথে হাঁটছে। দিনক্ষণ তারিখ দিয়ে আন্দোলন হয় না। দিনক্ষণ দিয়ে আন্দোলন ডাকলে সেই আন্দোলন খাদে গিয়ে পড়ে।

আরও পড়ুন: রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও শাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা