ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন : এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী চট্টগ্রাম রোডমার্চ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, কর্মসূচির মধ্যে থাকছে আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে সমাবেশে ও মিছিল।

তিনি আরও বলেন, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন। যার লক্ষে ইতমধ্যে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ।

আরও পড়ুন : চট্টগ্রামে অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকাররে পদত্যাগের এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আজ সকাল ৯ টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফলিং স্টেশন থেকে রোড়মার্চ শুরু হয়েছে। ১৫৫ কিলোমিটারের এ রোড়মার্চ চট্টগ্রাম কাজরি দউেরী গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করতে পারেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা