সংগৃহীত ছবি
রাজনীতি

মহানুভবতা টের পাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হলেও প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত করে যে মহানুভবতা দেখিয়েছেন সেটি বোধহয় তারা টের পাচ্ছে (বিএনপি) না। তারা তখনি টের পাবে যখন বেগম জিয়ার সাজা স্থগিত করে বাইরে থাকার সুযোগ বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘যেখানে বেগম খালেদা জিয়ার বাসার সামনে গেলেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। তিনি ১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালন করেন কিংবা ২০০৪ সালে গ্রেনেড হামলা নিয়ে হাস্যরস করেছেন। তিনি যে এমন সহানুভূতি দেখাতেন না এটা স্পষ্ট। যদিও সেই গ্রেনেড হামলার জন্য তারাই ইন্ধন যুগিয়েছে।’

আরও পড়ুন : তিন বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার কারাগারে থাকার কথা। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সহানুভূতি দেখিয়ে তার সাজা স্থগিত করে বাইরে থেকেই চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন। বেগম জিয়ার তো বাইরে থাকার কথা নয়। বাইরে চিকিৎসারত অবস্থায় সেখানে তার পরিবারের অনেকেই দেখা করেন। এছাড়া আত্মীয়-স্বজন এমনকি দলীয় নেতারাও সাক্ষাৎ করেন। বেগম জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকলে জননেত্রী শেখ হাসিনাকে এ মহানুভবতা দেখাতেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকতে দেওয়া হয়েছে, সে কারণে বিএনপি নেতাকর্মীদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো। মির্জা ফখরুল ইসলামেরও উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।’

আরও পড়ুন : খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি হয়নি

তিনি আরও বলেন, ‘বিদেশে বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং তাদের পেইড এজেন্টরা নানান গুজব ছড়াচ্ছে। কয়েকদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা নেই। তখন ব্যাংক থেকে টাকা তুলে ফেলার হিড়িক শুরু হয়েছিল। তারা এ ধরনের নানান গুজব ছড়াচ্ছে। এসব গুজব সরকারের বিরুদ্ধে নয় বরং রাষ্ট্রের বিরুদ্ধে। সেই গুজব নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। কিন্তু এসব গুজব ছড়িয়ে খুব একটা লাভ হচ্ছে না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা