সংগৃহীত ছবি
রাজনীতি

যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়।

দুপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।তাদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত নানা প্ল্যাকার্ড দেখা গেছে।

আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর আবদুল্লাহপুরে জড়ো হয়েছেন মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশ শুরু হয়।

আরও পড়ুন : সিসিইউতে খালেদা জিয়া

সমাবেশের জন্য আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন ময়দানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব আমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা