ছবি: সংগৃহীত
রাজনীতি

আ’লীগের সভায় র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সেনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দিকে চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ৫ শতাধিক নেতাকর্মীর মাঝে ২ হাজার টাকা করে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয় এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: খাদ্যের কোনো অভাব নেই

বিশিষ্ট ব্যবসায়ী অরচার্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

সভাপতির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারীরা হারাতে পারবে না।

তিনি বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার শৈশব-কৈশোর কেটেছে চাটখিলে। কর্মজীবনে আমি প্রায় লক্ষাধিক লোককে বিদেশ পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করে, তাহলে আমি চাটখিলবাসীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

এ সময় আরও বক্তব্য রাখেন- চাটখিল মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার মেরী, বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব প্রমূখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা