ছবি: সংগৃহীত
রাজনীতি

কে কি বলল, তাতে কিছু যায় আসে না

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

তার এ কথার প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। তাদের সব কিছুতে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি, তারা এ ধরনের কথা বলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চীন ও ভারত সফরে গেলেন সেনাপ্রধান

এর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। তিনি লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন।

পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না।

আরও পড়ুন: পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

মেয়র তাপসের ঐ বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা এ ধরনের কথা গুরুত্ব দেই না। কারণ অতীতে আমরা এগুলো বহুত ফেস করেছি। এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না।

তিনি আরও বলেন, কে কি বলল, তাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। জনগণের লক্ষ্য- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা