সংগৃহীত
রাজনীতি

আইনজীবীদের মিছিলে হামলায় ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ মহাসচিব জানান, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আদালত প্রাঙ্গণে আজ বিএনপিপন্থি আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে সরকারি মদতে পুলিশ হামলা চালিয়েছে। সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো। পুলিশ বাহিনী আইনকে হাতের মুঠোয় নিয়ে পুরো দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের উপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিলো।

তিনি আরও জানান, সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এ সরকার হিতাহিত বিবেচনাহীন। অন্তহীন ক্ষমতার জন্য তারা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের উপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, দেশবাসীকে সেই ভাবনা উদ্বিগ্ন করে তুলেছে।

আরও পড়ুন: ডিএমপি কার্যালয়ে সাদ্দাম হোসেন

মির্জা ফখরুল আরও জানান, পুলিশ এখন বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরই নয়, বিএনপিপন্থি আইনজীবীদেরও তারা এখন টার্গেট করেছে। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, এতে সরকারের ভিত্ত নড়ে উঠে বলেই আদালত প্রাঙ্গণে আজ আইনজীবীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ঢাকার আইনজীবী সমিতির সামনে এ মিছিল শুরু হয়। তারপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে বাধা দেয় পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা