ছবি: সংগৃহীত
রাজনীতি

‘তারুণ্যের রোড মার্চ’ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ‘তারুণ্যের রোড মার্চ’ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

জানা গেছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ইতিমধ্যে এ রোড মার্চের খসড়া রুট তৈরি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলবে রোড মার্চ।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ফিলিপ বার্টন

এর মধ্যে ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুর ও দিনাজপুরে; ১৭ সেপ্টেম্বর বগুড়া, নওগাঁ ও রাজশাহীতে; ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে; ২৬ সেপ্টেম্বরে ঝিনাইদহ, যশোর ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে রোড মার্চ হবে।

এর আগেও সারা দেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ করা হয়। চলতি বছরের গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

এদিকে আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার’ প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছে দলটি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশটি হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। এ দিন বিকেল ৩ টায় সমাবেশ শুরু হবে।

তবে এ কর্মসূচি যুগপৎ আন্দোলনের অংশ কি না, তা এখনো জানেন না আন্দোলনের শরিক দলের নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা