সংগৃহীত
রাজনীতি

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কেউ নির্বাচনকে প্রতিরোধ করতে এলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এ নেতা।

আরও পড়ুন: জাতীয় কবির সমাধিতে আ’লীগের শ্রদ্ধা

রোববার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান। রাজধানীর আদাবরের শেখেরটেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে আদাবর থানা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাহাঙ্গীর কবির জানান, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। কেউ নির্বাচনে অংশ নিতে পারে আবার নাও নিতে পারে।

সাবেক প্রতিমন্ত্রী নানক প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান করেছেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, শুধু স্লোগান দিলে হবে না। সতর্ক সৈনিকের দায়িত্ব পালন করা দরকার। বিএনপি সন্ত্রাসীদের কোথায় আশ্রয় দিচ্ছে, কোথায় তাদের অস্ত্র মজুত রাখছে, তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানতে হবে।

বিএনপি সেই পুরোনো চরিত্রে ফিরে যাচ্ছে। তারা জঙ্গিবাদ সৃষ্টি করছে। এ দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য জঙ্গিবাদকে আবার আশ্রয় দিচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কন্যার পদত্যাগের দাবি মেনে নেয়া যায় না

আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরে নানক জানান, আওয়ামী লীগ সরকার কথা দিলে কথা রাখে, শেখ হাসিনা কথা দিলে তা রাখে। আমি যখন এমপি হই, এই আদাবরকে বাসযোগ্য তিলোত্তমা নগরীতে পরিণত করার কথা দিয়েছিলাম। আদাবর কি আজ তিলোত্তমা নগরীতে পরিণত হয় নি?

জিয়াউর রহমান ১৯৭৫’র ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যের মূল নায়ক ছিলেন। তার ভূমিকাতেই ১৫ আগস্ট হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম আদাবর থানার সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা হারলে হারবে বাংলাদেশ

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ অনেকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা