সংগৃহীত ছবি
সারাদেশ
সাইফুল হত্যা

কাল আদালতে তোলা হবে চন্দনকে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আদালত এলাকায় নির্মমভাবে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চট্টগ্রামের পথেই রয়েছেন গ্রেফতার চন্দন। অল্প কিছু সময়ের মধ্যেই তারা পৌঁছে যাবেন। শুক্রবার (৬ ডিসেম্বর) আলিফ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সাম্প্রতি রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ করেন তারা। এরপর পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ঐ সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফে হত্যা করা হয়।

আরও পড়ুন: বাণিজ্য উপদেষ্টা-তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এই ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি করা হয় গ্রেফতার চন্দনকে। এর পরে একই দিনের ঘটনায় কোতোয়ালি থানায় আরও ৫টি মামলা রুজু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা