ছবি: সংগৃহীত
রাজনীতি
বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ

সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা

জামালপুর প্রতিনিধি: দলে বিভেদ সৃষ্টির অপ-তৎপরতার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখার সাংগঠনিক কর্মকাণ্ড সাময়িক স্থগিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-আ’লীগ সংঘর্ষ, আহত শতাধিক

রোববার (২০ আগস্ট) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. জালাল উদ্দিন বরাবর পাঠানো পত্রে উল্লেখ করা হয়েছে, বিগত ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে অবহিত না করে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে দলের মাঝে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

বিতর্কিত ওই অনুষ্ঠান স্থগিত করার জন্য পৌর আওয়ামী লীগের আহ্বায়ককে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও সেই অনুষ্ঠান করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, এমন কর্মকাণ্ড সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার একটি অপচেষ্টা মাত্র।

পরবর্তীতে ১৮ আগস্টে উপজেলা আওয়ামী লীগের নোটিশের জবাবে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জানায়, উপজেলা কমিটির নির্দেশনা অনুষ্ঠান সম্পন্ন করার পর তিনি জানতে পেরেছেন এবং যদি সেটি অনুষ্ঠান শুরুর আগে পেতেন ,তবে সেই অনুষ্ঠান অবশ্যই স্থগিত করা হতো মর্মে স্বীকার করেছেন।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতা কমবে, বিএনপি আসবে

তার এমন জবাব উপজেলা আওয়ামী লীগ সন্তোষজনক নয় বলেছেন। সেই সাথে বিগত ১৫ আগস্ট বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভাতেও পৌর আওয়ামী লীগের কেউই অংশগ্রহণ না করায় দলের ঊর্ধ্বতন শাখার প্রতি পৌর আওয়ামী লীগের কমিটির আনুগত্যহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে পত্রে উল্লেখ রয়েছে।

পত্রে সর্বশেষ বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২(১) নং ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ পৌর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক পূর্বেই উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ কচুঁপাতার পানি না

এমতাবস্থায় অত্র কমিটির সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার মাঝে ঊর্ধ্বতন শাখার আদেশ ও দিক নির্দেশনা প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপতৎপরতার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় সংগঠনের সার্বিক স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখার সকল সাংগঠনিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত প্রদান করা হবে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন জরুরি

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল জানান, রোববার পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বরাবর এই পত্র দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বকশিগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন জানান, সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের পত্র তিনি হাতে পাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর তাকে কোনদিনই চিঠি দেয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা