রাজনীতি

মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন জরুরি

জেলা প্রতিনিধি : স্বাধীনতার ওপর হস্তক্ষেপ রুখতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সম্মেলন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জানা গেছে আমাদের দেশের স্বাধীনতার ওপর আবারও হস্তক্ষেপ চলছে। এ দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি বর্তমানে যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন হওয়া জরুরি।

আরও পড়ুন : ২১ আগস্ট বিএনপির পরিকল্পনার অংশ

রোববার (২০ আগস্ট) দুপুরে ভুইঁগড়ের রূপায়ন টাওয়ার এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা যখন তাদের পরিবার নিয়ে উপস্থিত হবেন তখন বুঝতে পারবেন তাদের বাবারা বা তাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য কত আত্মত্যাগ করেছিলেন। একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করার পর আমরা রাজনীতিবিদরা যত কিছুই করি না কেন যোদ্ধাদের সমতুল্য হতে পারবো না।

নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, সরকারের কাছে আমরা এই প্রস্তাব দিয়েছি এবং নারায়ণগঞ্জেও এমন একটি সম্মেলন করার চিন্তাভাবনা করছি। নারায়ণগঞ্জের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তারা যেদিন বলবেন সেদিনই আমরা এই সম্মেলন করবো। এমনিতে ইতিহাস পড়া আর বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস শোনা আরেক জিনিস।

আরও পড়ুন : শেখ হাসিনার জন্যই দেশ ভাল আছে

নারায়ণগঞ্জের মাসদাইরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমি এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি এবং পুলিশ সুপারকে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

শামীম ওসমান আরো বলেন, আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবিও ভেঙেছে। এই ছবিগুলো কারা ভেঙেছে বা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে না পারে জনগণকে নিয়ে এটি প্রতিরোধ করা পাঁচ মিনিটের ব্যাপার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা