ছবি: সংগৃহীত
রাজনীতি

বিকেলে বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: সরকারের পতনের ‘এক দফা’ দাবিতে আজ রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

আরও পড়ুন: প্রথম দিনেই ব্যাপক সাড়া

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক ২ টি গণমিছিল করবে বিএনপি।

এ দিন রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে মহানগর দক্ষিণ বিএনপি। গণমিছিলটি সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

আরও পড়ুন: ১৪ জেলায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে

এ গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহানগর দক্ষিণের গণমিছিলে আরও অংশগ্রহণ করবেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা।

আরও পড়ুন: নির্বাচনের আগে ওরা মরণ কামড় দেবে

অপরদিকে মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ নম্বর গোলচত্বর হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা