সংগৃহীত
জাতীয়

প্রথম দিনেই ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের পেনশনব্যবস্থার আওতায় আনতে বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে। এতে করে ১ম দিনই ব্যাপক সাড়া মিলেছে।

আরও পড়ুন: পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছে

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত এই পেনশন স্কিমের জন্য কমপক্ষে প্রায় ৬ হাজার ১০০ জন সাইন আপ করেছেন। এদের মধ্যে ৪৬৩ জন তাদের ১ম কিস্তির টাকা জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) সকালে উদ্বোধন করেন। পর মুর্হুতে সবার জন্য সার্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত করে দেন।

আরও পড়ুন: এখনো বিদেশি পর্যবেক্ষকের অনুরোধ নেই

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল এ বিষয়ে জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বরণের মাসে জাতিকে সার্বজনীন পেনশন উপহার দেওয়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আরো ১ ধাপ এগিয়ে গেলাম।

উদ্বোধনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.upension.gov.bd চালু করে, ৪ টি স্কিমে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড ও ব্যাংকে টাকা প্রদান শুরু হয়। সিস্টেম চালু হওয়ার পর বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দেশে এবং বিদেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।’

সর্বজনীন পেনশন স্কিম অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা বিধিমালা অনুসারে, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন গ্রাহকরা পেনশন সুবিধা পাবেন । চাঁদা পরিশোধের পর গ্রাহক মারা গেলে তার উত্তরাধিকারী বা নমিনি ১৫ বছর এ পেনশন পাবেন।

আরও পড়ুন: গুজব ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা

আপাতত ৪ ধরনের স্কিম সর্বজনীন পেনশনের আওতায় চালু করা হয়েছে। এগুলো হলো প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম আর নিম্নআয়ের মানুষের জন্য রয়েছে সমতা স্কিম।

বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থানকারী বা কর্মরত যে কেউ মাসিক ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রা দিয়ে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবীরা কর্মচারী বা প্রতিষ্ঠানের মালিক মাসিক ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা চাঁদা প্রদান করে এই স্কিমে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: গাড়ি চাপায় বিমানকর্মী নিহত

সুরক্ষা স্কিমে অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি এসব প্রেশার ব্যক্তিরা মাসিক ১ হাজার, ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা চাঁদা প্রদানকরে এ স্কিমে অংশ নিতে পারবেন।

সবশেষ, সমতা স্কিমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বাৎসরিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) মাসিক ১ হাজার চাঁদা প্রদান করে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। ১ হাজার টাকার মধ্যে চাঁদাদাতার ৫০০ টাকা ও সরকারি অংশ ৫০০ টাকা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা