ফাইল ফটো
রাজনীতি

শুক্রবার রাজধানীতে বিএনপি’র গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: শরীয়তপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

শুক্রবার (১৮ আগস্ট) প্রথমদিন রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার (১৯ আগস্ট) বিএনপি সারাদেশে পদযাত্রা করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার রাজধানীতে দুটি গণমিছিল হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বিকেল ৩টায় গুলশান ২ থেকে গণমিছিল শুরু করবে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে গণমিছিল।

আরও পড়ুন: ১ লক্ষ টাকা পেলেন অসুস্থ আ'লীগ নেতা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একই সময়ে রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

অপরদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের এক দফা যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ গণ মিছিল করবে।

পরের দিন অর্থাৎ শনিবার সারাদেশে বিএনপি পদযাত্রার কর্মসূচি দিয়েছে। এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

আরও পড়ুন: শাহবাগে মাসুদ সাঈদীসহ আসামি ৫ হাজার

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগের যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গণফোরাম চত্বরে গণমিছিল কর্মসূচি পালন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা