ছবি-সংগৃহীত
রাজনীতি

নির্বাচনের আগে ওরা মরণ কামড় দেবে

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নির্বাচনের আগেই ওরা (বিরোধী শক্তি) মরণ কামড় দেবে। বাংলাদেশের ওপর কামড় দেবে। বাংলাদেশকে ওরা ধর্ষণ করবে। এটা হতে দেবেন কী দেবেন না এটা আপনাদের ইচ্ছা। শেখ হাসিনার ওপর আল্লাহর রহমতের চাদর আছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনাকে গুলি করা হচ্ছে, আমি দেখেছি। তিনি গুলির সামনে মাথা নত করেননি। আমাদের দাঁড়াতে হয়েছে। তার আশপাশ দিয়ে গুলি যায় তিনি সেটাকে ভয় পান না। কারণ তিনি আল্লাহকে ভয় করেন। আজ একই ঘটনা ঘটেছে। গতকাল জাতির জনকের কন্যা ভাষণ দিয়েছেন। সে ভাষণ ফলো করলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোনদিকে মোড় নিচ্ছে।

আরও পড়ুন : পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের কৈশোর হারিয়ে গেছে। সেদিন থেকে বাংলাদেশ পেছনে যেতে থাকে। আমাদের রাজনীতিতে আসতে হয় গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, আগামীতে বাঁচবো কি না জানি না। নারায়ণগঞ্জে অনেক বড় বড় নেতা নেত্রী আছেন। কেউ তো নামছেন না। কথা বলছেন না। সবাই নিজের আখের গোছাতে কাজ করছেন। আমার দাদা নবাবের জামানত বাজেয়াপ্ত করে নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা আমাদের এক টাকাও দিয়ে যাননি। আমরা রাজনীতিতে দিতে এসেছি। কারণ আমরা মনে করি রাজনীতি এবাদত।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

শামীম ওসমান বলেন, সামনে ৩৩টি দেশে নির্বাচন কোথাও তো তারা যায় না। বাংলাদেশ কেন? কারণ ওরা এখানে ঘাঁটি করতে চায়। ওরা লুট করতে আসতে চায়। ওদের সহায়ক হলো ওই রাজাকার, আলবদররা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা