ছবি: সংগৃহীত
রাজনীতি

নয়াপল্টনে কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে মহাসমাবেশকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখবে পুলিশ।

আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে থাকবেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে গোয়েন্দা সংস্থার সদস্যরা নজর রাখছেন। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। এছাড়া সাঁজোয়া যান, জলকামান ও রেকার নিয়েও প্রস্তুত থাকবে পুলিশ।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

ডিএমপির বিভিন্ন সূত্র জানিয়েছে, ২ দলের সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য। বিশেষ পরিস্থিতি তৈরি হলে বিজিবিও মাঠে নামবে।

এ ২ দলের সমাবেশকে ঘিরে কোনো ধরনের হুমকি রয়েছে কি না- এমন প্রশ্নে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমাদের কাছে বড় ধরনের কোনো হুমকি নেই। তবে কোনো কুচক্রী মহল সুযোগ নিয়ে দুর্ঘটনা বা নাশকতা ঘটাতে পারে।

আরও পড়ুন: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সেটা যেন না পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত পুলিশ সদস্য, আনসার, এপিবিএন, র‍্যাব ও বিজিবি থাকবে স্ট্যান্ডবাই। আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো, যেন কোনো কুচক্রী মহল আইনশৃঙ্খলা অবনতি বা দুর্ঘটনা ঘটাতে না পারে।

এ সময় ২ দলের প্রতি অনুরোধ রেখে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোন ধরনের কাজ করবেন না। যেকোনো দলের মধ্যে যদি আমরা এ রকম দেখি তাহলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা