ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ রাজধানীতে সমাবেশ করবে সরকারবিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।

আরও পড়ুন: আ’লীগ না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে

দেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে সংলাপের দরজা প্রায় বন্ধ। যে কোনো মূল্যে ঢাকার নিয়ন্ত্রণ রাখতে চায় ২ দল। সেই লক্ষ্যে আজ রাজপথে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে আওয়ামী লীগের ৩ অঙ্গ-সংগঠন এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: আ’লীগের সমাবেশে জনতার ঢল নামবে

এ দিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ অঙ্গ-সংগঠন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার যেসব রাজনৈতিক দলের সভা-সমাবেশ ছিল, জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য এবং ওয়ার্কিং ডেতে সমাবেশ না করার জন্য আমি ডিএমপির পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

তিনি আরও বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে আওয়ামী লীগের ৩ টি অঙ্গ-সংগঠন (আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ) সমাবেশ এবং বিএনপি মহাসমাবেশ করার জন্য আমাদের কাছে লিখিত আবেদন করেছে।

সাপ্তাহিক বন্ধের দিন হলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। পবিত্র আশুরা শুরু হয়েছে। ২৪ জুলাই থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল প্রতিদিনই হচ্ছে। আজ এবং কালও মিছিল হবে।

আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে ১৩ এমপি

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর সমাবেশ করার জন্য যে অনুমতি চেয়েছেন, আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে শুক্রবার ২ দলকে সমাবেশ করা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিএনপি নয়াপল্টন তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছে। আর আওয়ামী লীগের ৩ অঙ্গ-সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকার সমাবেশের অনুমতি চেয়েছে।

আরও পড়ুন: আপনারা সবসময় ময়লা খোঁজেন

তিনি আরও জানান, মোট ২৩ টি শর্ত সাপেক্ষে দল দুটিকে আবেদন করা জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি।

২ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, কোনোভাবেই সমাবেশে লাঠি-সোঁটা নিয়ে আসা যাবে না। ব্যাগ বহন করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দিতে পারবেন না।

আরও পড়ুন: ২০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

ডিএমপির পক্ষ থেকে সমাবেশের যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তাদের সমাবেশ ও মাইক ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়াতে যতটুকু সম্ভব নিজেরা ভলান্টিয়ার নিযুক্ত করবেন। আইন-শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা