ছবি : সংগৃহিত
রাজনীতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়ছে। সমাবেশ শুরুর পূর্বেই সমূর্ণ এলাকা এখন নেতাকর্মীদের দখলে। মূলত বিশাল শোডাউনে দলটি মাঠে থাকার যে বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিলো, তা পূরণ হয়েছে।

আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের স্থল নির্ধারিত হলেও এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকা গুলিস্তান, জিপিও, পল্টন বঙ্গভবন অবধি।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ জুলাই) সমাবেশ সফল করতে আলাদা আলাদা যৌথসভা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। প্রতিটি থানা ওয়ার্ডে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর প্রবেশপথে তল্লাশি

এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নানা পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে। পৃথকভাবে বর্ধিত সভা করে তারাও তাদের প্রতিটি থানা ওয়ার্ডে দিয়েছে নির্দেশনা।

অপরদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেবেন ঢাকা জেলার সাত থানা ও তার অন্তর্গত ওয়ার্ডের নেতাকর্মীরাও। একইসঙ্গে কর্মসূচি ঘিরে যেন কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে শুরু করে ওয়ার্ড নেতাদের মধ্যে ব্যাপক উপস্থিতির প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: বিভেদ থাকলে বিজয় অর্জন কঠিন

তারা নিজেকে প্রচারণায় রেখে নানা ধরণের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সমাবেশস্থলে হাজির হয়েছেন। পুরো বায়তুল মোকররম এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত।

এদিকে এরই মধ্যে মঞ্চে মহানগর নেতারা বক্তব্য রাখছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা