রাজনীতি

দেশ ভয়ানক অবস্থায় রয়েছে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ শ্মশানে পরিনত হয়েছে। বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফিতি হচ্ছে। তারা লক্ষ-লক্ষ টাকা বিদেশে পাচার করছে।

আরও পড়ুন: কারো কাছে নতজানু হব না

রোববার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সরকার মেঘা প্রজেক্ট দিচ্ছে, চুরির জন্য। বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোন মানুষ মুক্তিযোদ্ধের বিরুদ্ধে ছিলোনা, স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। বর্তমান মুক্তিযুদ্ধার তালিকায় অনেকেই যুদ্ধ করেননি, এমন মানুষের নাম রয়েছে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জানে আলম হাওলাদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুর হক চুন্নু।

আরও পড়ুন: গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে

আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি), অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, গোলাম মোহাম্মদ রাজু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া,এএফএম আরিফউজ্জামান দিদার, মহিলা নেত্রী কাকন ইসলাম, মো. হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, মো. আওলাদ হোসেন, মো. জহিরুল ইসলাম নাঈম প্রমুখ।

জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীতার নাম উঠে আসে বলে জেলা জাপা সূত্রে জানা গেছে। এতে করে পরবর্তীতে কেন্দ্রীয় কার্যালয় থেকে কমিটি ঘোষণা আসবে।

আরও পড়ুন: চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে

সভাপতি পদে প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, মো. আওলাদ হোসেন ও মো. শফিক মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান জেলা জাপার সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার, রফিকউল্লাহ সেলিম, মো. হাবিবুর রহমান সেলিম, এএফএম আরিফউজ্জামান দিদার, মো. জহিরুল ইসলাম নাইম ও মোনায়েম হোসেন ভূইয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা