ছবি-সংগৃহীত
রাজনীতি

পিটার হাসের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আরও পড়ুন : বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা

রোববার (৪ জুন) দুপুর ৩টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত মাসরুর মওলা।

জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা বলেন, ‌‌‘এটি নরমাল একটি মিটিং ছিল। তিনি আমাদের ডেকেছেন, আমরা গিয়েছিলাম। সাক্ষাতে নরমাল কথাবার্তা হয়েছে।’

আরও পড়ুন : জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাসরুর মওলা বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে তো আলোচনা হয়েছে। তিনি (পিটার হাস) জানতে চেয়েছেন আমরা (জাতীয় পার্টি) এককভাবে নির্বাচন করব নাকি জোটবদ্ধভাবে করব। আমরা আমাদের বিষয়টি তাকে জানিয়েছি।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা