ছবি : সংগৃহিত
রাজনীতি

জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের দায়িত্ব নিতে চাই

রোববার (৪ জুন) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন: বিএনপি আর ক্ষমতায় আসবে না

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাইও।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা