ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি আর ক্ষমতায় আসবে না

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : বিএনপি লুটপাটের চ্যাম্পিয়ন

শনিবার (৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য খেলা হচ্ছে। পৃথিবীর মানচিত্রে আমাদের ভৌগলিক সীমা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিরোধীরা আমাদের দেশের ওপর নজর দিয়েছে। তাদের একটাই টার্গেট শেখ হাসিনাকে সরানো। গত এক বছর ধরে এই ষড়যন্ত্র বিএনপি-জামায়াত করে যাচ্ছে। তবে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : শিক্ষাই আমাদের মেগা প্রজেক্ট

নারায়ণগঞ্জের এ সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জের একটি লোকাল পত্রিকা আছে। যে পত্রিকাটি জামায়াতের টাকায় চলে। তারা নিউজ করেছে আমার যুক্তরাষ্ট্রের ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই, আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। তারা আবার নিউজ করেছে, শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরছে। তাদের বলতে চাই, তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে তা আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতাদের দেখাবো। আমার ভিসা বাতিল হয়েছে কি না তখন তা প্রমাণ হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালের পর যে অত্যাচার হয়েছে তা আমরা ভুলি নাই। ওই পাঁচ বছর আমাদের অনেক নেতাকর্মীর ওপর অত্যাচার করা হয়েছে। অনেক নেতাকর্মীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। মা-বোনদেরও রেহাই দেয়নি। তারা বোমা হামলার ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল। তাদের এই অত্যাচারের ফলাফল জনগণ এখন তাদের দিয়ে দিচ্ছে।

আরও পড়ুন : বর্তমানে বেশি লোডশেডিং চলছে

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, তাজিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা