রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৩ নেতা বহিস্কার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : রিজার্ভ দিয়ে ৪ মাসের ব্যয় মেটানো সম্ভব

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

বহিস্কৃতরা হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩ নং ওয়র্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

উল্লেখিত নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা