জাতীয়

চলতি বছরেই মেট্রোরেল চালু, আশা জাপানি রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আশা প্রকাশ করে বলেছেন, চলতি বছরই ঢাকার মেট্রোরেল (এমআরটি-৬) চালু হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বিগত বছরটি ছিল করোনা মহামারির বছর। তবে মহামারির বছরেও বাংলাদেশ-জাপান একযোগে কাজ করেছে। গত বছর জাপান-বাংলাদেশ তিন দশমিক দুই বিলিয়ন ডলারের ওডিএ প্যাকেজ চুক্তি সই করেছে। করোনার মধ্যেও জাপান বাংলাদেশে এমআরটি, বিমানবন্দর থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অব্যাহত রেখেছে।

নাওকি বলেন, চলতি বছর জুলাইয়ে জাপান অলিম্পিক গেমের আয়োজন করবে। আমি আশা করবো বাংলাদেশ এতে অংশ নেবে। একইসঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো পদক নিয়ে আসবে। ২০২১ সালে বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা