ছবি: সংগৃহীত
রাজনীতি

নরসিংদীতে আরেক ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে জেলা ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুল ইসলামও (২০) মারা গেছেন।

আরও পড়ুন: এ বিজয় জনগণের

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের সময় সংঘর্ষে আশরাফুল ও সাদেকুর রহমান সাদেক গুলিবিদ্ধ হয়। গতকাল সাদেকুর রহমান সাদেক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ চিকিৎসাধীন অবস্থায় ২০২ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার বেডে মারা যায় আশরাফুল।

আরও পড়ুন: চাঁদ ৫ দিনের রিমান্ডে

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার সাথে সাথেই চিকিৎসক সাদেকুর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল নামে আরো এক যুবকের মৃত্যু হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা