ছবি : সংগৃহিত
রাজনীতি
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

চাঁদ লাপাত্তা, খুঁজছে পুলিশ!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর থেকে লাপাত্তা। তিনি বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় থাকেন। প্রায় অর্ধশতাধিক মামলার এই আসামিকে গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন : শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে আ’লীগ

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ছয় দিন ধরে তার কোনো নাগাল পাচ্ছে না। এদিকে চাঁদের এমন বক্তব্যে চরম বিব্রতকর অবস্থায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানান চাঁদ দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার মুখেও পড়তে পারেন।

জানা যায়, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় সভাপতির বক্তেব্য জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে হবে বলে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন।

আরও পড়ুন : গাজীপুরে ৩৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

এর পর চাঁদের সেই বেফাঁস বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফুসে উঠে গোটা দেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা।

পুঠিয়া ও নাটোর সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমনসহ বিভিন্ন অপরাধে একের পর এক হতে থাকে মামলা। ওই সব মামলায় চাঁদকে গ্রেফতারে মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

তবে গত ছয় দিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চাঁদসহ তার একান্ত সহকারী চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন।

আরও পড়ুন : বিএনপি নেতা চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ফলে চাঁদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেও তার নাগাল পাচ্ছেন না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

এদিকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু চাঁদের এমন বেফাঁস বক্তব্যে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন : আ’লীগ কাউকে আক্রমণ করবে না

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বিষয়টি সম্পর্কে বলেন, ঘটনার পর থেকে তাকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন ইউনিটে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার সম্ভব হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা