ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি : রাজবাড়ীতে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সাথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের ১০-১৫ জন আহত হয়েছেন। পরবর্তীতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

রোববার (২০ মে) বেলা ১২ টার দিকে সদরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পূর্বনির্ধা‌রিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতা-কর্মীরা জড় হতে শুরু করেন। তারা মিছিল নিয়ে বের হলে যুবলীগ ও ছাত্রলীগের সাথে এ সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কারণে মুহিত সফলতা দেখেন

এ সময় উভয় দ‌লের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে ১০-১৫ জন আহত হন।

এ ঘটনায় সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

এ বিষয়ে এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় রাজবাড়ী যুবলীগের সভাপতি শওকত হাসানের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালালে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরবর্তীতে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিএনপির সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা