ছবি-সংগৃহীত
রাজনীতি

ক্ষমতায় বসার মালিক জনগণ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

আরও পড়ুন : কূটনৈতিক কর্মী-স্থাপনার সুরক্ষা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (১৬ মে) দুপুর সোয়া ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি (মির্জা ফখরুল) মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে, এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না।

আরও পড়ুন : নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। এই মানসিকতা যার, সে বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা