রাজনীতি

বিএনপির গোলযোগ মোকাবেলা করতে হবে

ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে অনেক গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। তাই সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাঁধাগ্রস্থ করতে পারবেনা।

আরও পড়ুন : জনগণের সেবা করাই বড় কাজ

সোমবার (১৫ মে) দুপুরে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তোফায়েল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল। টানা প্রায় ১৫ বছর ধরে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী নির্বাচন উপলক্ষে অনেক ষরযন্ত্র হবে আমাদের বিরুদ্ধে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষরযন্ত্র মোকাবেলা করতে হবে।

আরও পড়ুন : সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আমরা বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। একটাই প্রয়োজন আমাদের সেটা হলো ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে ইনসাল্লাহ আগামী নির্বাচনেও বিজয়ী হবে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচন খুব কাছাকাছি। হয়তো ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। এসময় তিনি দলকে সুসংগঠীত করার কথা বলেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফেরদৌস আহমেদ’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা