ছবি: সংগৃহীত
রাজনীতি

সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে পেছনে নিতে চায়

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন- যুদ্ধাপরাধী, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে আরেকটি যুদ্ধের প্রয়োজন হলে সেটা করতে হবে।

আরও পড়ুন : দুপুরে বিএনপির বিক্ষোভ

শনিবার (১৩ মে) বাংলা একাডেমিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে বাহাউদ্দিন নাসিম বলেছেন, এরা বাংলাদেশকে গিলে ফেলে নব্য পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে আনতে চায়। তাদের প্রিয়ভূমি পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে তাদেরকে। জঙ্গিবাদী শক্তির নেপথ্যে পরিচালনাকারীরা কখনো বাঙালির পাশে দাঁড়ায়নি। বাঙালির স্বপ্নকে ব্যর্থ করতে এরা অপরাজনীতি করছে।

আরও পড়ুন : জামাল উদ্দিন ভালুকা আ. লীগের অন্যতম নেতা

তিনি আরও বলেন, ভোট ও ভাতের অধিকার আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে লড়াইয়ে আমাদের কর্মীরা জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জাতির পিতার সুদক্ষ পরিচালনায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।

বাহাউদ্দীন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি পাচ্ছি। করোনা মহামারি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শেখ হাসিনার নেতৃত্বে ভিক্ষুকের জাতি থেকে সমৃদ্ধ জাতি হিসেবে সারা বিশ্বে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নাছিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

আরও পড়ুন : নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাহুল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন এ কে এম আফজালুর রহমান বাবু।

এ সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা